বুট তুলে রাখার সময় সময় হয়েছে। জানিয়ে দিয়েছেন যে ২০২৪ এর কোপা আমেরিকার পরে তাকে আর দেশের জার্সিতে মাঠে দেখা যাবে না। হ্যাঁ ঠিকই ভাবছেন তিনি আর কেউ না, তিনি আর্জেন্টিনার লেফ্ট উইঙ্গার অ্যাঞ্জেল ফাবিয়ান ডি মারিয়া।
২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় এই লেফ্ট উইঙ্গারের। নীল সাদা জার্সিতে দীর্ঘদিন আর্জেন্টিনার হয়ে খেলেন ডি মারিয়া। পরপর চারটি বিশ্বকাপের অভিজ্ঞতা আছে তাঁর। ২০২২ সালে এসে তার এবং তার দলের স্বপ্ন পূরণ হয়। ২০২২ সালে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে একটি জয় সূচক গোল করে দলকে এগিয়ে দেন।
ডি মারিয়া মানেই রেকর্ড -এর হাতছানি। ফাইনাল মানেই গোলের খাতায় নাম থাকবে তার, সে ক্লাব ফুটবল হোক বা দেশের খেলা। ২০০৮ অলিম্পিক গেমসের ফাইনালে একটি গোল ছিল তাঁর নামে। ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালে এই লেফ্ট উইঙ্গারের গোলেই আর্জেন্টিনা কোপা আমেরিকার কাপ পায়। ২০১৩ ও ২০১৪ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতেন রিয়াল মাদ্রিদের হয়ে। ক্লাবের হয়ে পাঁচ বার লিগের খেতাব অর্জন করেন ডি মারিয়া। ২০২৩ এ তিনি নিজের পুরোনো ক্লাব বেনফিকায় ফিরে যান। ২০২৪ এর কোপা আমেরিকা হবে সম্ভবত জুন মাসের দিকে তারপর আর সাদা নীল জার্সিতে দেখা যাবে না ডি মারিয়াকে।







