আর মাত্র ক’দিন পরেই পালিত হবে মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শুভ রাত্রিতে জাগ্রত থাকেন ভোলানাথ। পুরাণ মতে, এই তিথিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী। বিশ্বাস করা হয়, নিষ্ঠাভরে উপবাস ও পুজো করলে জীবনের দুঃখ-দুর্দশা দূর হয় এবং মেলে শান্তি ও সমৃদ্ধি।
জ্যোতিষ মতে, রাশি অনুযায়ী বিশেষ উপাচারে শিবপুজো করলে শুভ ফল আরও বৃদ্ধি পায়। দেখে নিন, আপনার রাশি অনুযায়ী কীভাবে করবেন মহাদেবের আরাধনা—
মেষ
সকালে স্নান সেরে গায়ত্রী মন্ত্র জপ করুন। দুধ ও মধু মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। গুড়ের পুরী ভোগ দিলে মঙ্গল বৃদ্ধি পায়।
বৃষ
দিনভর ‘ওম নমঃ শিবায়’ জপ করুন। দই ও আখের রসে অভিষেক করুন। কালো ষাঁড়কে সবুজ ঘাস খাওয়ানো শুভ।
মিথুন
সাদা পোশাক পরুন। পঞ্চামৃত (দুধ, দই, মধু, চিনি, ঘি) দিয়ে অভিষেক করুন। সাদা ফুল নিবেদন করে ‘ওম মহেশ্বরায় নমঃ’ জপ করুন।
কর্কট
সূর্যোদয়ের সময় পুজো শ্রেয়। জল, দুধ ও মধু দিয়ে অভিষেক করুন। সঙ্গে চন্দন ও আতপ চাল নিবেদন করুন।
সিংহ
‘ওম জটাধারায় নমঃ’ জপ করুন। বেদানার রসে অভিষেক শুভ। ঘি-এর প্রদীপ জ্বালালে সাফল্য বৃদ্ধি পায়।
কন্যা
‘ওম শূলপানায় নমঃ’ জপ করুন। আখের রসে অভিষেক করে বেলপাতা নিবেদন করুন। মন্দিরে কিছুক্ষণ ধ্যান করুন।
তুলা
গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। ধুতরো, গাঁজা ও মিষ্টি নিবেদন করতে পারেন। ‘ওম নমঃ শিবায়’ জপ করলে সম্পর্কের জট খুলতে পারে।
বৃশ্চিক
কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। শিব মন্ত্র জপে মানসিক শক্তি বৃদ্ধি পাবে।
ধনু
দুধে কেশর মিশিয়ে অভিষেক করুন। বেলপাতা ও পারিজাত ফুল নিবেদন করুন। ‘ওম নাগেশ্বরায় নমঃ’ জপ শুভ ফল দেবে।
মকর
মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বিশেষ উপকারী। দুধ, দই, ধুতরো দিয়ে অভিষেক করুন। কর্মজীবনে বাধা কাটতে পারে।
কুম্ভ
শনিদোষ কাটাতে ‘ওম ভূমেশ্বরায় নমঃ’ জপ করুন। দুধ ও জাফরান দিয়ে অভিষেক করে শমী ফুল নিবেদন করুন।
মীন
নারকেলের জল দিয়ে অভিষেক করুন। চন্দন বাটা ও গোটা শস্য নিবেদন করলে পারিবারিক শান্তি বজায় থাকবে।






