রাজনীতিরাজ্য

মন্ত্রীদের দপ্তর বণ্টনে আরও অপেক্ষা, শুক্রবার দায়িত্ব পাচ্ছেন নতুন ৩৫ মন্ত্রী

সোমবার পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৩৫ জন বিধায়ক শপথ নিয়েছিলেন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাঁদের মধ্যে দপ্তর বণ্টনের সম্ভাবনা থাকলেও সেই প্রক্রিয়া শেষ হয়নি। নবান্ন সূত্রে খবর, আগামী শুক্রবার নতুন মন্ত্রীদের হাতে বিভিন্ন দপ্তরের দায়িত্ব তুলে দেওয়া হবে।

বিপুল জনসমর্থন নিয়ে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। গত ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি-শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ-সহ মোট ৬ জন মন্ত্রীও শপথ গ্রহণ করেন। এরপর থেকে তাঁরাই বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ সামলাচ্ছিলেন।

সোমবার শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়। মুখ্যমন্ত্রীকে নিয়ে বর্তমানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪১। এর মধ্যে রয়েছেন ১৯ জন ক্যাবিনেট মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। প্রথম দফায় অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, ক্ষুদিরাম মাহাতো ও অশোক কীর্তনীয়াদের দপ্তর বণ্টন করা হয়েছিল। তবে সদ্য শপথ নেওয়া ৩৫ জন মন্ত্রী এখনও কোনও নির্দিষ্ট দপ্তরের দায়িত্ব পাননি।

বুধবারের মন্ত্রিসভার বৈঠকে ‘অন্নপূর্ণা যোজনা’ এবং ‘আপনার সরকার আপনার পাশে’-সহ একাধিক নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। তবে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। সূত্রের খবর, শুক্রবারই তাঁদের দায়িত্ব নির্ধারণ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.