খেলাধুলা

“এই টেস্টে ওকে সবচেয়ে বেশি মিস করছি”— কোহলির অভাবে হতাশ শশী থারুর

ওভাল টেস্টের রুদ্ধশ্বাস মুহূর্ত। ইংল্যান্ডের দরকার হাতে গোনা রান, ভারতের জেতার জন্য চাই মাত্র চারটি উইকেট। কিন্তু এমন ক্লাইম্যাক্সে দাঁড়িয়েই অনেকের মুখে উঠেছে একটাই নাম— বিরাট কোহলি। দলের দুঃসময়ে, চাপের খেলায়, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার নামই তো কোহলি। ঠিক সেই জায়গাতেই ক্ষোভ আর অভাবের সুর বাজালেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে থারুর লিখেছেন,
“পুরো সিরিজেই বিরাটকে মিস করেছি, কিন্তু এই টেস্টে ওকে সবচেয়ে বেশি মনে পড়ছে। ওর মধ্যে যে অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা, আবেগ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, সেটা যে কোনও কঠিন ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।”

তিনি আরও যোগ করেন, “তাকে আবার মাঠে ফেরাতে অনেক দেরি হয়ে গেল না তো? ভারতবর্ষ আবার তোমাকে চায়, বিরাট।”

থারুরের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সমর্থকদের একটা বড় অংশও তাঁর সঙ্গে সহমত— কোহলিকে ছাড়া ভারতীয় টেস্ট দল যেন নিজের ছায়া মাত্র।

বিরাট কোহলি লাল বলের ক্রিকেটকে বিদায় জানান ইংল্যান্ড সফরের ঠিক আগে। ক্রিকেটবিশ্বে সেই সিদ্ধান্ত অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। দেশের হয়ে ১২৩টি টেস্টে ৯২৩০ রান, ৩০টি শতরান, ৩১টি অর্ধশতরান— পরিসংখ্যানই বলে দেয় কতটা গভীর ছিল তাঁর ছাপ। নেতৃত্বের ক্ষেত্রেও ভারতীয় দলকে এক নতুন আত্মবিশ্বাস দিয়েছিলেন কোহলি। তাঁর অধিনায়কত্বে ৬৮টি টেস্টের মধ্যে ভারত জেতে ৪০টিতে— এক বিরল রেকর্ড।

স্মরণযোগ্য, ১২৩টি টেস্ট ম্যাচে ৯২৩০ রান, ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফসেঞ্চুরি করেছেন কোহলি। শুধু পরিসংখ্যান নয়, তাঁর মনোভাব, লড়াই করার মানসিকতা আর মাঠে নেতৃত্ব দেওয়ার দক্ষতা—এসবই আজ ফের প্রশ্ন তুলছে, কোহলিকে ছাড়া কি টেস্ট দল পূর্ণ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.