দেশ

অশান্তি জেরে পুত্রবধুর হাতে খুন শাশুড়ি

পারিবারিক অশান্তির জেরে শাশুড়িকে খুন করলেন ২২ বছর বয়সী পুত্রবধূ। পাশাপাশি খুনের পর মৃতদেহটি লোপাট করার চেষ্টাও। জানা যায়, মৃতদেহ ব্যগে ভোরে অন্যত্র ফেলে দেওয়ার পরিকল্পনাও ছিল তার, কিন্তু ব্যগের ওজন ভারী হওয়ায় ঘটনাস্থলে মৃতদেহ ফেলে পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।
বুধবার পুলিশ মহারাষ্ট্রের পারভানি শহর থেকে অভিযুক্ত মহিলা প্রতিক্ষা শিঙ্গারেকে গ্রেফতার করে। অভিযুক্তার ছয় মাস আগে লাতুরের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আকাশ শিঙ্গারের সঙ্গে বিয়ে হয়েছিল। অভিযুক্ত মহিলা তার শাশুড়ি সবিতা শিঙ্গারে (৪৫)-এর সঙ্গে জালনার প্রিয়দর্শিনী কলোনিতে একটি ভাড়া বাড়িতে থাকত। মঙ্গলবার রাতে দুই মহিলার মধ্যে তুমুল বচসা শুরু হয়, ফলন্ত অভিযুক্তা তার শাশুড়ির মাথা দেয়ালে আঘাত করে এবং রান্নাঘরের ছুরি দিয়ে তার উপর আঘাত করে।
ঘটনাস্থলে মারা যান শাশুড়ি।তার মহিলা মৃতদেহ একটি ব্যাগে ভরে, কিন্তু ওজনের কারণে দেহটি সরাতে পারে না, বুধবার সকাল ৬টার দিকে সে বাড়ি থেকে পালিয়ে যায়। বাড়ির মালিক ব্যাগের ভেতরে লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়। এর পর পুলিশ অভিযুক্তের সন্ধান চালায় এবং পারভানি থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা যায় যে মাথায় আঘাতের কারণে ভুক্তভোগীর মৃত্যু হয়। তবে এই বিষয়ে বিশদে আরও তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.