খেলাধুলা

অ্যাডিলেডে সিরাজ-হেড কাণ্ডে আইসিসির দ্বিচারিতা, হেডের চেয়ে বেশি শাস্তি সিরাজের!

অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়ায় ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ম্যাচ ফি-র ২০% জরিমানা করা হয়েছে এবং অস্ট্রেলিয়ার ব্যাটার ট্র্যাভিস হেডকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উভয়ের শৃঙ্খলা রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮২তম ওভারে। সিরাজ হেডকে বোল্ড করার পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমের দিকে আঙুল নির্দেশ করেন। হেড তাৎক্ষণিকভাবে মৌখিক প্রতিক্রিয়া জানান। মাঠের আম্পায়াররা সেই সময় সিরাজের সঙ্গে কথা বলেন।

আইসিসির বিবৃতি অনুসারে, সিরাজ আইসিসি আচরণবিধির ধারা ২.৫ ভঙ্গ করেছেন, যা এমন ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে যা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে। অন্যদিকে, হেড আইসিসি কোডের ধারা ২.১৩ ভঙ্গ করেছেন, যা খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তার প্রতি অপব্যবহারের জন্য প্রযোজ্য।

হেড ম্যাচ শেষে দাবি করেন, তিনি মজার ছলে “ভালো বল” বলেছিলেন, কিন্তু সিরাজ তাকে ভুলভাবে প্রতিক্রিয়া জানান। সিরাজ পরে জানান, হেড তাকে অপমান করেছেন এবং তার বক্তব্যের সাথে বাস্তবতার কোনও মিল নেই।

দুজনই নিজেদের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগাল্লের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে বিষয়টি আনুষ্ঠানিক শুনানি ছাড়াই নিষ্পত্তি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.