চলচ্চিত্র জগতের ‘মহাগুরু’ তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আদালতে বড় ধাক্কা খেলেন। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে দায়ের হয় চিৎপুর থানায়। সেই FIR খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তবে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে সেই অভিযোগ থেকে রেহাই পেলেন না অভিনেতা তথা বিরোধী নেতা।
সম্প্রতি মহাগুরু মিঠুন চক্রবর্তীও তাঁর ঘনিষ্ঠ আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধে অভিনেতার প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী ও তাঁর স্ত্রী আর্থিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে। সেই অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে কলকাতার উচ্চ আদালতে দ্বারস্থ হয় তারকা বিজেপি নেতা। তবে সেই আবেদনেই বড়োসড়ো ধাক্কা খেল মিঠুন চক্রবর্তী। হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর স্পষ্ট নির্দেশ মিঠুন চক্রবর্তীকে পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। মিঠুন চক্রবর্তী ও বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের কাজ দিয়েছিলেন। তবে অভিযোগ প্রথম দফায় যথাযথ সময় টাকা পেলেও পরের দফায় তাঁকে অতিরিক্ত কিছু কাজ করার জন্য চাপ দেওয়া হয়। সেই সময় সুমন স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা সংগ্রহ হয় বলে জানা গেছে। সেই কাজের জন্য প্রায় ৩৫ লাখ টাকা বাকি ছিল। এবার সেই নিয়েই প্রশাসনের দ্বারস্থ হন সুমন রায়চৌধুরী ও তার স্ত্রী।
পাশাপাশি অভিযোগ রয়েছে সেই টাকা অভিনেতার কাছে চাইতে গেলে প্রাক্তন সচিবের স্ত্রীয়ের সঙ্গে অভাব্য আচরণ করা হয়। তার পরিপ্রেক্ষিতে অভিনেতা ও তার ঘনিষ্ঠ আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও, তাদের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। তবে স্বস্তির বিষয় হল, আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত বাংলার মহাগুরুকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হতে চলেছে ৩রা সেপ্টেম্বর। এমনকি সেই দিন কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট।







