খেলাধুলা

ঘরের মাঠে আরও একটি ম্যাচ জিতে নিল লোকেশ রাহুলের দল! সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লখনউ

গতকাল আইপিএলে হায়দরাবাদ এবং লখনউয়ের লড়াইয়ে শুক্রবার এগিয়ে গেল লখনউ। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrises Hydrabad) বিরুদ্ধে ৫ উইকেটে জিতল লখনউ সুপার জায়ান্টস (Lukhnow Super Giants)।

লখনউয়ের সামনে ১২২ রানের লক্ষ্য ছিল। সেই রান লোকেশ রাহুলদের সহজেই তুলে ফেলার কথা ছিল। কিন্তু লখনউয়ের পিচে রান করা যে খুব সহজ নয় তা রাহুলরাও বুঝলেন। ১২২ রান তুলতে তাঁদের ১৬ ওভার লেগে গেল। রাহুল ওপেন করতে নেমে প্রায় শেষ পর্যন্ত ছিলেন। কিন্তু ম্যাচটি শেষ করতে পারলেন না। ৮ রান বাকি থাকতে তিনি আউট হয়ে যান। গতকাল ৩১ বলে ৩৫ রান করেন রাহুল।

অন্যদিকে ব্যাটে, বলে ম্যাচটি নিজের নামে করেন নেন ক্রুণাল পাণ্ড্য। তিনি তিনটি উইকেট নেন। ব্যাট করতে নেমে ক্রুণাল ২৩ বলে ৩৪ রান করেন। শুরু থেকেই ক্রুণাল হায়দরাবাদকে বিপদে ফেলেন।

তৃতীয় ওভারেই ময়াঙ্ক আগরওয়াল আউট হয়ে যান। তিনি মাত্র ৮ রান করেন। ৩১ রান করে আউট হয়ে যান আনমলপ্রীত সিংহ। এডেন মার্করাম কোনও রানই করেননি। অধিনায়ক হিসাবে প্রথম বার আইপিএল খেলতে নেমে ক্রুণালের স্পিন বুঝতে না পেরে বোল্ড হয়ে যান মার্করাম।

হ্যারি ব্রুক হঠাৎ এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইনে যেতে পারলেন না। রবি বিষ্ণোইয়ের বলে তিনি স্টাম্প হন। মিডল অর্ডার ভেঙে পড়তেই হায়দরাবাদের রানের গত কমে যায়।

শেষ বেলায় রাহুল ত্রিপাঠী, আব্দুল সামাদরা কিছুটা রান করে দলের মুখ রক্ষা করে। যদিও লড়াইয়ের মতো রান তোলা কঠিন হয়ে যায়।

আর এই জয়ের ফলে লখনউ তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এল। হায়দরাবাদ দু’টি ম্যাচ হেরে সকলের নীচে চলে গেল। জানিয়ে রাখি, লখনউয়ের পরের ম্যাচ ১০ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। হায়দরাবাদ খেলবে ৯ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.