রাজ্য

সুপ্রিম কোর্টের আদেশ ঘিরে বিচারবিভাগে বিতর্কের ঝড়, এলাহাবাদ হাইকোর্টের ১৩ বিচারপতির চিঠি

বিচারপতি প্রশান্ত কুমারকে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ ও নির্দেশনার জেরে এলাহাবাদ হাইকোর্টের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও তীব্র প্রতিক্রিয়া। অন্তত ১৩ জন বিচারপতি প্রধান বিচারপতি অরুণ ভান্সালীকে চিঠি লিখে এই আদেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বেঞ্চ বৈঠকের দাবি জানিয়েছেন।

৪ঠা আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর. মহাদেবনের বেঞ্চ একটি ফৌজদারি মামলায় বিচারপতি প্রশান্ত কুমারের রায় ও ভাষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। হাইকোর্টের প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ, বিচারপতি কুমারকে অবসর গ্রহণ পর্যন্ত ফৌজদারি মামলার শুনানি থেকে বিরত রেখে একজন সিনিয়র বিচারপতির সঙ্গে ডিভিশন বেঞ্চে বসানো হোক। সেই নির্দেশের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন বিচারপতি অরিন্দম সিনহা। মঙ্গলবার তিনি প্রধান বিচারপতির কাছে একটি আনুষ্ঠানিক চিঠি লেখেন।

পাশাপাশি সুপ্রিম কোর্টের অভ্যন্তরেও এই নির্দেশ নিয়ে মতবিরোধ রয়েছে বলে জানা গেছে। শীর্ষ আদালতের একাধিক বিচারপতি পারদিওয়ালা বেঞ্চের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি এরইমধ্যে শুক্রবার এই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।
এই মামলাটি এক বেসরকারি সংস্থা ‘শিখর কেমিক্যালস’-এর দায়ের করা অভিযোগ ঘিরে। সংস্থাটি ৫২.৩৪ লক্ষ টাকার থ্রেড সরবরাহ করেছিল, যার মধ্যে ৪৭.৭৫ লক্ষ টাকা পরিশোধ হলেও বাকি টাকা নিয়ে বিরোধ সামনে আসে। সেই বিরোধকে ঘিরেই একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত পক্ষ হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করে, দাবি করে এটি নিছক একটি দেওয়ানি বিবাদ ও ফৌজদারি মামলা হিসেবে তা গ্রহণযোগ্য নয়। তবে বিচারপতি প্রশান্ত কুমারের মামলাটি খারিজ করে দিয়েছেন। মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগবে। তাই ফৌজদারি প্রক্রিয়া চালানোই যুক্তিযুক্ত। এই মন্তব্যকে সুপ্রিম কোর্ট ‘আইনবিরোধী’ বলে মন্তব্য করে মামলাটি বাতিল করেন ও অন্য বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে ফৌজদারি মামলাগুলি বিচারপতি দীনেশ পাঠক শুনানি করছেন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মধ্যেকার প্রশাসনিক ও সাংবিধানিক ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। এই ঘটনার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নজরে রাখছে গোটা বিচারাঙ্গন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.