সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
২০১৯ সালের ভোটে আলিপুরদুয়ার জেলার একমাত্র লোকসভা কেন্দ্রটি দখল করে বিজেপি। আর তার পরেই ২ বছরের মাথায় হওয়া ২০২১ সালের ভোটে জেলার ৫টি বিধানসভা কেন্দ্রও চলে যায় বিজেপির দখলে। সবাই ভেবেছিল ২০২৩ সালের পঞ্চায়েত ভোটেও জেলায় পদ্মশিবির নিজের রাজত্ব ধরে রাখবে। কিন্তু জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েতে পদ্মফুল ফুটার হিসাব আর মিলে নি। তাই জেলার পার্টি অফিসেও এবার হচ্ছে না দুর্গাপুজো।
দলের জেলা নেতৃত্ব দাবি করছে যে প্রস্তুতির অভাবেই পুজো করা যাচ্ছে না। নীচুতলার কর্মীরা আবার দাবি করছে যে প্রস্তুতির অভাব শুধুই একটা অজুহাত। আসলে লোক খুঁজে পাচ্ছে না। সবাই দলে দলে বিজেপি ছেড়ে দিচ্ছে । এদিকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন জানান জেলা অফিসে দুর্গাপুজো করতে হবে দলের তরফে এরকম কোনও নির্দেশই আসেনি।







