দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক ICICI Bank গ্রাহকদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা করল। ১ অগস্ট থেকে মেট্রো শহর ও শহরতলির নতুন সেভিংস অ্যাকাউন্টধারীদের মাসিক ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৫০ হাজার টাকা, যা আগে ছিল মাত্র ১০ হাজার টাকা।
নতুন নিয়ম অনুযায়ী—
মেট্রো ও শহরতলি: নতুন গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স ৫০,০০০ টাকা।
মফস্বল: নতুন গ্রাহকদের ২৫,০০০ টাকা।
গ্রামীণ: নতুন গ্রাহকদের ১০,০০০ টাকা।
পুরনো গ্রাহক (গ্রামীণ/মফস্বল): ন্যূনতম ৫,০০০ টাকা।
ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হলে গ্রাহকদের দিতে হবে ৬% জরিমানা বা ৫০০ টাকা (যেটি কম হবে)।
এছাড়া সেভিংস অ্যাকাউন্টে মাসে সর্বাধিক ৩ বার বিনামূল্যে ক্যাশ ডিপোজিট করা যাবে। এর বেশি হলে প্রতি লেনদেনে ১৫০ টাকা চার্জ দিতে হবে, এবং মাসিক জমার সীমা নির্ধারিত হয়েছে ১ লক্ষ টাকা।
প্রসঙ্গত, গত এপ্রিলে ICICI ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ০.২৫% কমিয়ে দিয়েছে। ৫০ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিটে সুদ মিলবে মাত্র ২.৭৫%।
দেশের অন্যান্য ব্যাংক যেখানে ন্যূনতম ব্যালেন্সের নিয়ম শিথিল করছে—SBI তো ২০২০ সালেই এই নিয়ম তুলে দিয়েছে—সেখানে ICICI ব্যাংকের এই সিদ্ধান্ত গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে।







