কলকাতা

ফের শহর অগ্নিকাণ্ড , দাউ দাউ করে জ্বলল গোটা বসতি , শীতের রাতে ঘর ছাড়া বহু

ফের আগুন শহরে । বুধবার সন্ধ্যায় কলকাতার নোনাডাঙার বসতি জ্বললো দাউদাউ করে । ঘর পুড়ে ছাই , শীতের রাতে ঘরছাড়া একাধিক মানুষ। তবে অগ্নিকাণ্ডের কারণ সেভাবে কিছু জানা যায়নি কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলে।

ঘটনা , বুধবার সন্ধ্যা প্রায় ৬টা ২০ মিনিট এর। কলকাতার নোনাডাঙার বসতিতে বিধ্বংসী আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায় । বিধ্বংসী আগুন গ্রাস করে , একের পর এক ঝুপড়িকে । দমকলে খবর দেওয়া হলে , প্রথমে দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে একে একে দমকলের আরও ৫টি ইঞ্জিন এসে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে।

কীভাবে বসতিতে আগুন লাগল, তা এখনও সঠিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান , শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। স্থানীয়দের কারও কারও দাবি, আগুন লাগার পর বেশ কয়েকটি সিলিন্ডারও ব্লাস্ট হয়। যার ফলে আগুন ভয়াবহ রূপ নেয়।

অগ্নিকাণ্ডের জেরে , শীতের রাতে ঝুপড়ি থেকে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। আচমকা এভাবে ঘর হারিয়ে দিশেহারা বাসিন্দারা। এমত পরিস্থিতিতে শীতের রাতে কোথায় যাবেন, কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.