জেলা

ব্রিজ নয়, কচুরিপানার সাঁকো! ইছামতির বুকে জীবনের জুয়া খেলছে শতশত মানুষ

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী গ্রামে বিরল কিন্তু উদ্বেগজনক এক দৃশ্যের সাক্ষী রইল মানুষ। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর ও সগুনা গ্রাম পঞ্চায়েতের মাঝখানে বয়ে চলা ইছামতি নদী আজ যেন নদী নয়—কচুরিপানার বিশাল সবুজ গালিচা। নদীর নাব্যতা বহুদিন ধরেই কমে এসেছে, আর সংস্কারের অভাবে ভগ্নদশায় পৌঁছে গেছে একমাত্র কাঠের ব্রিজটি।

ফলে, প্রায় ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই দুর্বল কাঠের সেতুর বদলে কচুরিপানার স্তূপের ওপর দিয়েই পারাপার করতে বাধ্য হচ্ছেন। অবস্থা এমন যে, নদীর বুক জুড়ে জন্মানো ঘাস পর্যন্ত গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন স্থানীয়রা।

বর্ষা এলে এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয়। কচুরিপানার কারণে জলপ্রবাহ ব্যাহত হয়ে বিস্তীর্ণ এলাকা ডুবে যায়, কৃষিজমির ফসল নষ্ট হয়, মাছ চাষের মারাত্মক ক্ষতি হয়, আর জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে।

অভিযোগ, বহুবার সেতু নির্মাণ ও নদী সংস্কারের দাবি তুলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সীমান্তের মানুষ তাই এখনও ব্রিজ নয়, কচুরিপানার সাঁকো পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.