আবহাওয়া

ফের বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ! চলতি সপ্তাহেই দুর্যোগ বৃষ্টি, দেখেনিন আজকের আবহাওয়া আপডেট

কখন রোদ, কখন বৃষ্টি, কখন মেঘলা আকাশ ? আর্দ্রতার জেরে গলদঘর্ম অবস্থা। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বভাস, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে ফের একবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জেনেনিন আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল এবং আগামী পরশু দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলার পাশাপাশি পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে বেশ কিছু জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে। আজও সেই ধারা অব্যাহত থাকবে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি সমস্ত জেলায়। একইরকম আবহাওয়া থাকবে শুক্রবার পর্যন্ত।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আজ, বুধবার মূলত মেঘলা আকাশ। স্বাভাবিকের উপরে রয়েছে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা; আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা বেশি। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মেঘলা আকাশের কারণে তাপমাত্রা সামান্য কমবে; আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.