সম্প্রতি দূর্গা পূজোর প্ল্যানিং নিয়ে মুখ খুললেন ইশা। এখন সমাজের যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে ঠিক কী করবেন এছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রীর উৎসব এ ফিরে আসার মন্তব্য নিয়েও কথা বলেন তিনি।
•তিনি জানান:- সম্প্রতি একটা সোনার গয়নার ব্র্যান্ডের প্রচারে গিয়েছিলেন ইশা।সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর. জি. কর দুর্নীতি কাণ্ড নিয়ে নিজস্ব মন্তব্য জানান। সেই বিষয়ে কথা বলতে গিয়েই অভিনেত্রী প্রথমে বলেন, ‘ফেস্টিভ মুড নেই কলকাতা তে। তাও জীবন তো এগোবে। কিছু তো করার নেই। আমাদের কাজ করতে হবে, বেরোতে হবে। সবটাই আবার নর্মালাইজ করতে হবে। দেখা যাক , তবে আমার মনে হয় না পূজো সবার খুব একটা ভালো কাটবে । তাই এখনও কিছু প্ল্যান করিনি।’
•মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার নির্দেশের এবং কোর্টে যে কেস চলছে , সেই প্রসঙ্গে জানান:-প্রথমত সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুব একটা ভাবছি না। কারণ কেসটা শীর্ষ আদালতে চলছে না। ওখানে দেখা হচ্ছে যে কেসটার অগ্রগতি কতটা হল। আপডেট কী। কেস চলছে কিন্তু লোয়ার কোর্টে। তাই ওদিকে বেশি মন দেওয়া উচিত। এছাড়াও একই সঙ্গে জানান, ‘চিকিৎসকদের ফেরা নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে যতটুকু বলার বলেছেন। তবে আমার মনে হয় এবার অন্যান্য দিকগুলো নিয়েও একটু কথা বলা উচিত জাস্টিসের ডিমান্ড সেটা নিয়েও একটু ভাবা উচিত’।
পরিশেষে আর.জি.কর কাণ্ড নিয়ে এবং অতিরিক্ত রাজনীতিকরণ হওয়ার প্রসঙ্গে তাঁর বক্তব্যে বলেন, ‘রাজনীতি বাঙালিদের রক্তে আছে। তাই সবেতেই রাজনীতি ঢুকিয়ে দিই। কী আর করা যাবে?’
এমনটাই সূত্রের খবর







