খেলাধুলা

ট্রফি হাতে রোহিতকে দেখে অবসরের মজা, স্বাধীনতা দিবসে ভাইরাল পন্থের চ্যাম্পিয়ন্স ট্রফি ভিডিও

এ বছরের শুরুতে ভারতের ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়—নিউজিল্যান্ডকে হারিয়ে ওঠা সেই স্বপ্নের রাত—এবার স্বাধীনতা দিবসে ফের ভেসে উঠল ক্রিকেটপ্রেমীদের মনে। টিম ইন্ডিয়ার উইকেটকিপার ঋষভ পন্থ এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ফাইনালের এক বিশেষ ভিডিও, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, ম্যাচজয়ের পর মাঠে উৎসবের মেজাজে পুরো ভারতীয় দল। হঠাৎই অধিনায়ক রোহিত শর্মার হাতে একটি স্টাম্প দেখে পন্থ প্রশ্ন ছুড়ে দেন, “স্টাম্প নিয়ে কোথায় যাচ্ছ?” হিটম্যানের রসিক জবাব—“তাহলে কি অবসর নিয়ে নেব? প্রতিবার ট্রফি জিতলে কি অবসর নিয়ে নিতে হবে নাকি?” পন্থ হেসে উত্তর দেন, “আমি তো তা বলিনি। তুমি আরও খেলো। এটা আমরা সবাই চাই।”

দৃশ্যে আরও দেখা যায়, রবীন্দ্র জাদেজার ছক্কায় ম্যাচ জয়ের মুহূর্ত, এরপর ড্রেসিংরুমে শুভমান গিল ও রোহিতের সঙ্গে উল্লাসে মেতে ওঠা, আর মাঠে সহ-খেলোয়াড়দের জড়িয়ে ধরা পন্থ। খোশমেজাজে ছিলেন কোহলি, শ্রেয়স, অর্শদীপ, অক্ষর, কুলদীপ, এমনকি কোচ গৌতম গম্ভীরও।

উল্লেখ্য, শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডে থাকলেও টিম কম্বিনেশনের কারণে একটি ম্যাচেও সুযোগ পাননি পন্থ। তবুও দলের এই সাফল্য তাঁর জীবনের অন্যতম প্রিয় স্মৃতি হয়ে রইল—যেমনটা নিজেই লিখেছেন, “কিছু স্মৃতি গোটা জীবনের সম্পদ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.