খেলাধুলা

“বড় দুঃসংবাদ: পন্থ ছিটকে গেলে কী হবে ভারতের প্ল্যান বি?”

ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম দিনের শেষে যত না আলোচনা হয়েছে ব্যাট-বলের লড়াই নিয়ে, তার থেকেও বেশি চিন্তার ভাঁজ ফেলেছে ঋষভ পন্থের চোট। ব্যাটিংয়ের সময় আচমকা পায়ের পাতায় গুরুতর চোট পান ভারতের সহ-অধিনায়ক। মাঠেই যন্ত্রণায় কুঁকড়ে যান পন্থ। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে—হয়তো পায়ের হাড়ে চিড় ধরেছে।

দ্রুত গলফ কার্টে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পাশে তখন শুভমন গিল, সীতাংশু কোটাক। টিম ইন্ডিয়ার মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে তাঁকে পাঠায় হাসপাতালে। রাতেই স্ক্যান হয়েছে। রিপোর্ট এখনও আসেনি, তবে যদি হাড় ভাঙার বিষয়টি সত্যি হয়—তাহলে শুধু এই টেস্ট নয়, গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন ঋষভ।

বিসিসিআই জানিয়েছে, “পন্থকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেডিক্যাল টিম নজর রাখছে।” তবে তাঁর মুখের যন্ত্রণা এবং হেঁটে না-পারা দেখে অনেকেই আশঙ্কা করছেন বড়সড় কিছু ঘটে যেতে পারে।

উল্লেখ্য, লর্ডস টেস্টেও হাতে চোট পেয়েছিলেন পন্থ। তখন উইকেটের পিছনে গ্লাভস হাতে নামতে হয়নি তাঁকে। সেই দায়িত্ব সামলেছিলেন ধ্রুব জুরেল। এবারও হয়তো সেই চিত্রই ফিরতে চলেছে। তবে পন্থ যদি ব্যাটিং না করতে পারেন, তাহলে জুরেল ‘সাব’ হিসেবে ব্যাট করতেও পারবেন না। এক প্লেয়ার কম নিয়েই খেলতে হতে পারে টিম ইন্ডিয়াকে।

এই মুহূর্তে গোটা দেশ অপেক্ষা করছে স্ক্যান রিপোর্টের। ভারতীয় সমর্থকদের শুধু একটাই প্রার্থনা—”ঋষভ যেন ঠিক থাকেন!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.