রাজ্য

বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সিনহা নির্দেশ দেন, আজ অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে ইডিকে। তবে নির্দিষ্টভাবে তিনি কোনও নাম উল্লেখ করেননি। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এবার বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে যেতে পারেন অভিষেক, এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয় ইডির তরফ থেকে। সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ঠিক তার পরদিনই কলকাতা হাইকোর্টে মামলার শুনানি ছিল। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে মামলা চলছে।

ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির যে খতিয়ান জমা দিয়েছিল তা পর্যবেক্ষণ করেই ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারপতি সিনহা। তিনি জানিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ। তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই কেন? তথ্য যাচাই না করে জমা দেওয়ার জন্য উষ্মা প্রকাশ করেন বিচারপতি। এখন এটার দিকেই নজর যে, সোমেন সেনের ডিভিশন বেঞ্চে অভিষেকের স্বস্তিলাভ ঘটে কিনা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.