দেশজুড়ে SIR নিয়ে তোলপাড় চলছে। এমনকি বিহারের লক্ষাদিক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাতিল হয়েছে। তার জন্য রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পরে গিয়েছে। এবার সেই নিয়ে বিহারে ১৬ দিনের ভোট অধিকার যাত্রা শুরু করলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী।
এর আগে রাহুল গান্ধী ভারত জড়ো যাত্রা করেছিলেন গোটা দেশজুড়ে। যেখানে উল্লেখ জনক হবে সাড়া পেয়েছিলেন তিনি। এবার বিহারের ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ প্রায় লক্ষাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ পরেছে। যার জন্য বিহারে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এবার সেই নিয়ে রবিবার থেকে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী শুরু করলেন ‘ভোট অধিকার যাত্রা,। সেই যাত্রায় সঙ্গী হয়েছেন তেজস্বী যাদব ও লালু প্রসাদ যাদব। ১৬ দিনব্যাপী চলবে এই যাত্রা। বিহারের প্রায় ১,৩০০ কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে চলবে এই মহা মিছিল। পার্টনায় আগামী ১লা সেপ্টেম্বর শেষ হবে এই যাত্রা। এই যাত্রার প্রথম দিনে তেজস্বী যাদব ও লালু প্রসাদ যাদবকে সঙ্গে নিয়ে এনডিও সরকারকে ঝাঁজালো আক্রমণ করলেন রাহুল গান্ধী।
এ প্রসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ জানিয়েছেন, ‘‘আসল ভোটারদের নাম কেটে নতুন ভোটারদের জুড়ে এসআইআর করে নির্বাচন জেতার চেষ্টা করছে ওরা। কিন্তু বিহারের মানুষ তাদের ভোট চুরি করতে দেবে না। আমরা আগে জানতাম না যে নির্বাচন কমিশন কী ভাবে ভোট চুরি করে। তবে এখন সবাই সব জেনে গিয়েছেন। আমরা তাদের চুরি ধরব। এটি সংবিধান বাঁচানোর লড়াই। আরএসএস এবং বিজেপি সমগ্র ভারতে সংবিধান মুছে ফেলার চেষ্টা করছে’’।
এ প্রসঙ্গে লালু প্রসাদ যাদব জানিয়েছেন, ‘‘যে কোনও মূল্যে বিজেপিকে, যারা ভোট চুরি করে, তাদের (ক্ষমতায়) আসতে দেওয়া উচিত নয়। সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। বিজেপি যে কাজ নিজেরা করতে পারছে না, সেটাই কমিশনকে দিয়ে করাচ্ছে। আপনাদের থেকে আপনাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিহারবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে এ ভাবে।’’







