খেলাধুলা

আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতে পাকিস্তান ম্যাচ নিয়ে আশাবাদী প্রধান কোচ তাহির জামান

পাকিস্তান হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে প্রাক্তন অলিম্পিয়ান তাহির জামানকে নিয়োগ দেওয়া হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। বুধবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। দলের সাথে যোগ দেবেন চীনের হুলুনবুয়ের শহরে। ১৯৯২ সালের অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন তিনি।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান দলের প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী তাহির জামান। টাইমস নাউ-এর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের দলে এমন সম্ভাবনা রয়েছে যা ভারতকে হারানোর পথে সাহায্য করতে পারে। জামান জানান, তিনি খেলোয়াড়দের মানসিক ও কৌশলগত উন্নতিতে গুরুত্ব দেবেন। বড় ম্যাচের চাপ মোকাবিলা করতে প্রস্তুত করবেন।

পাকিস্তান-ভারত ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ এবং ১৪ সেপ্টেম্বরের দ্বৈরথ নিয়ে ক্রীড়া মহলে উৎসাহ তুঙ্গে। জামান বলেন, “আমরা ভারতের বিপক্ষে প্রতিযোগিতায় নামার জন্য উদগ্রীব। আমাদের দলে জয়ের ক্ষমতা আছে। আমরা পরিকল্পনা অনুযায়ী খেললে ভালো ফলাফল আশা করছি।”

উল্লেখ্য, ভারত-পাকিস্তান ম্যাচটি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ হিসেবে ধরা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.