কলকাতাক্রাইম

প্রিন্সেপ ঘাট কাণ্ড: নৌকোর মধ্যে যুবতীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

কলকাতার হৃদয়ে প্রিন্সেপ ঘাট, যেখানে ভিড় জমে রোজ নৌকোবিহারের টানে। সেই নিরিবিলি জায়গাই এক তরুণীর কাছে পরিণত হল দুঃস্বপ্নে। গঙ্গায় নৌকোবিহারের নামে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দীপনারায়ণ ভট্টাচার্য নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় ওই তরুণীর সঙ্গে। আলাপের পর ফোনে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। অবশেষে দেখা করার সিদ্ধান্ত নেন দু’জন। প্রিন্সেপ ঘাটে সাক্ষাৎ হয় তাঁদের। অভিযোগ, প্রথম সাক্ষাতের দিনই নৌকোয় ঘুরতে নিয়ে গিয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে দীপনারায়ণ। শুধু তাই নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলে অভিযুক্ত এবং পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করে বলে দাবি নির্যাতিতার। অভিযোগ, টাকা না দিলে ছবি প্রকাশ করার হুমকিও দেওয়া হয় তাঁকে।

ঘটনার পর নির্যাতিতা সরাসরি নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযোগ দায়েরের পর থেকেই দীপনারায়ণ কার্যত পলাতক। প্রায় কয়েক মাস ধরে খোঁজ চালানোর পর অবশেষে রবিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত তাকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরিচিতদের সঙ্গে বন্ধুত্বের ঝুঁকি ও নিরাপত্তা প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.