চিকিৎসাধীন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । জানা গিয়েছে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ককে। বাইপাসের কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যায় অগ্নিমিত্রা পালের একাধিক কর্মসূচি থাকলেও হঠাৎই তিনি অসুস্থ বোধ করায় , কর্মসূচি কাটছাঁট করে তাকে কলকাতায় নিয়ে এসে , বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে বর্তমানে বিজেপি বিধায়কের স্থিতিশীল অবস্থায় রয়েছেন। উল্লেখ্য, বিজেপি নেত্রী বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি কাশিতে ভোগার পর , হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় গতকাল। তারপরে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় থাকলে, চিকিৎসাধীন রয়েছেন অগ্নিমিত্রা পাল ।







