প্রথম জীবনে সংঘর্ষ গেলেও ‘গ্যাংস অব ওয়াসিপুরে’র সুলতান হয়ে তাঁর ক্যারিয়ারের ঘুরে দাড়ান তিনি। তবে পাশে পেয়েছিলেন স্ত্রীকে । ফেমাস হওয়ার পরেও কিন্তু জীবন যাত্রার পরিবর্তন তিনি করেননি। তাঁর বিহারের গোপাল গঞ্জের এক দরিদ্র কৃষক পরিবারে তাঁর বেড়ে ওঠা।
“OMG2” 11 আগস্ট 2023 মুক্তি পায়। অক্ষয় কুমার সাথে তাঁকে দেখা যায়।
তাঁর ইন্টারভিউতে সর্বদা খুঁজে পাওয়া যায়, সাধারণ মানুষ হিসেবেই তিনি থাকতে পছন্দ করেন। বিহারের “লিট্টি চোখা” কথা তিনি সর্বদা বলেন। সিনেমার প্রচারণায় পঙ্কজ ত্রিপাঠি জানিয়েছেন, ২০ বছর ধরে একটাই মোবাইল ফোন ব্যবহার করছেন তিনি। পুরোনো ফোনের ফিচারও সব পুরোনো দিনের। যুগের সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না পঙ্কজ । ভরসা সেই ফোন কল বা টেক্সট ম্যাসেজ।
২০০৮ সালে মুম্বাইয়ে এসেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। ডাক্তার হওয়ার স্বপ্ন ভুলে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে হাজির মায়ানগরীতে। তাঁর প্রথম সিনেমা ‘গ্যাংস অব ওয়াসিপুর’ মুক্তি পায় ২০১২ সালে, এই সিনেমা পঙ্কজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অনুরাগ কাশ্যপের সুলতান হিসাবে সবার মনে দাগ কেটেছিলেন অভিনেতা।







