আদা ছাড়া বাঙালির রান্না প্রায় অসম্পূর্ণই থেকে যায়। আদা ছাড়া ভালো রান্নার কথা ভাবাই যায় না। আদা রান্নার স্বাদকে সম্পূর্ণ করে। আদা যে শুধুমাত্র রান্নার স্বাদ – সুগন্ধ বাড়ায়, ত কিন্তু মোটেও নয়। আদা পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে।নিয়মিত আদা খেলেই পাওয়া যাবে এই উপকারিতা।
তবে আসুন জেনে নিই আদার উপকারিতা,
* প্রত্যহ আদা খেলে বাড়বে আপনার স্পার্ম কাউন্ট, যা পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
* আদায় থাকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান। আপনি যদি প্রতিদিন নিয়মিত আদা খান, তবে বাড়বে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা।
* আপনি নিজেকে দুর্বল অনুভব করছেন। তবে আপনি খান এক টুকরো আদা। এনে দেবে আপনার হারিয়ে যাওয়া ক্ষমতা।
* বমিভাব থেকে মুক্তি পেতে কাজে আসে আদা। এক টুকরো আদার কুচি অথবা আদার রসের সাথে নুন মিশিয়ে খান। বুঝতে পারবেন আদার উপকারিতা।
* অম্বলের সমস্যায় আপনি আদার উপকারিতা পাবেন।
* কোনো জায়গায় আঘাত হলে সেখানে আপনি এই আদার রস ব্যাবহার করতে পারেন।
* আদা হজমের সমস্যায়ও এনে দেয় দারুন উপকারিতা।
* কিছু খেতে ইচ্ছে করছে না। তবে খেয়ে নিন এক টুকরো আদা।
এছাড়াও গলা খুসখুস করলে আদা – চা পান করলে আপনি পেতে পারেন উপকার।







