রাজ্য

বাগবাজার উইমেন্স কলেজের সাংবাদিকতার ছাত্রীরাই বড়দিনে সান্তা, শিশুদের সাথে ভাগ করে নিলেন খুশির মুহুর্ত

কলকাতা বিশ্বিদ্যালয়ের অন্তর্গত বাগবাজার উইমেন্স কলেজের সাংবাদিকতার ও গণজ্ঞাপন বিভাগের ছাত্রীদের উদ্যোগে গত ২৩ শে ডিসেম্বর পথ শিশুদের নিয়ে এক কর্মসূচির আয়োজন করে।

মায়াবী তিলোত্তমার আনন্দ উল্লাসের মাঝেও সাংবাদিকতার ছাত্রীরা তাদের দায়িত্ব কর্তব্য কে সামনে রেখে এগিয়ে চলেছে। বড়দিনে পথশিশুদের মুখে হাসি ফোটাতে সান্তা হয়ে পাশে দাঁড়িয়েছেন তারা। নিজেরাই নিজেদের উদ্যেগে বিভাগীয় শিক্ষকদের সহযোগিতায় এই কর্মসূচি সফল করেছেন।

গত ২৩ শে ডিসেম্বর মধ্যমগ্রামের স্বেচ্ছাসেবক সংস্থার সাথে যৌথ কর্মসূচি করেন ছাত্রীরা। শিশুদের সাথে এক বর্ণময় দিন কাটায় তারা। উপহার তুলে দেয় প্রায় ১০০জন শিশুর হাতে। শীতবস্ত্র, টুপি, কেক, খাতা,পেন ইত্যাদি উপহার হিসাবে ছিল।

তাদের এই উদ্যোগে খুশি বিভাগীয় শিক্ষক থেকে শুরু করে কলেজের অধ্যক্ষা। প্রসঙ্গত গত বছর একই দিনে তারা শোভাবাজার অঞ্চলের পথশিশুদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নিয়ে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.