জেলা

দেওর-বউদির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, তোলপাড় দক্ষিণ দিনাজপুরের তপন

দক্ষিণ দিনাজপুরের তপনের নিমতলি এলাকায় ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। দেওর ও বউদির ঝুলন্ত দেহ উদ্ধারে এলাকাজুড়ে ছড়াল তীব্র আলোড়ন। মৃত দুই ব্যক্তি হলেন গদাধর বর্মন এবং সঙ্গীতা বর্মন। জানা যায় তাঁদের মধ্যে সম্পর্ক ছিল দেওর-বউদির।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে সঙ্গীতার বিয়ে হয় গদাধরের দাদা দেবপ্রসাদ বর্মনের সঙ্গে। তাঁদের একটি দেড় বছরের সন্তানও রয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ির দুটি আলাদা ঘর থেকে গদাধর ও সঙ্গীতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে আসে থানার পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই দুইজন। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এলাকার একাংশের দাবি, বিয়ের পর থেকেই গদাধর ও সঙ্গীতার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে, যা নিয়ে পরিবারে একাধিকবার উত্তেজনা দেখা দেয়।স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার আগের দিন রাত থেকেই বর্মন পরিবারের মধ্যে বচসার আওয়াজ শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে সেই টানাপোড়েনের চূড়ান্ত পরিণতি ঘটে বলে মনে করা হচ্ছে।

এদিকে, সঙ্গীতার স্বামী দেবপ্রসাদ দাবি করেছেন, তিনি গোটা বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন এবং ঘটনার সময় বাড়িতেও ছিলেন না। পুলিশ ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছে এবং তদন্তের স্বার্থে তাঁকে নজরে রাখা হয়েছে,

তদন্তকারীরা এখন ঘটনার পেছনে লুকিয়ে থাকা সম্পর্কের জট খোলার চেষ্টা করছে। প্রেম, পারিবারিক অশান্তি না কি অন্য কোনও রহস্য— সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.