বিনোদন

নতুন চরিত্রে পর্দায় ফিরছে ছোট পর্দার ‘ভুতু’

জি বাংলায় এখনো পর্যন্ত অনেক জনপ্রিয় ধারাবাহিক শেষ হওয়ার পরেও মানুষ মনে রেখে দিয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘ভুতু’। সেই ধারাবাহিকে ছোট্ট ভুতুর অভিনয় মানুষের মনে ব্যাপক ভাবে দাগ কেটেছে। তবে বহুদিন পর্দায় তাকে দেখা না গেলেও নতুন ভূমিকায় ফিরছে ছোট পর্দা কাঁপানো ভুতু। ওয়েব সিরিজের মাধ্যমেই নতুন করে বিনোদন জগতে পথ চলা শুরু করছে আরশিয়া মুখোপাধ্যায়।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ভুতু সিরিয়ালের প্রধান চরিত্র ছিল ভুতু। সেই চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়েছে আরশা মুখোপাধ্যায়। তার ছোট্ট বয়সে মিষ্টি হাসিতে ও তার আদুরে গলায় ডায়লগ শুনেই মানুষের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা কুড়িয়েছে। এরপরে তাকে দেখা গিয়েছিল স্টার জলসার ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে। যেখানে ছোট্ট মীরার ভূমিকায় মানুষের মন জয় করে নিয়েছিল। তবে তখনকার মতো অতটাও ছোট এখন আর নেই সময়ের সঙ্গে বয়সটা অনেকটাই বেড়েছে তার। তবে তাকে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড সক্রিয় দেখা গেলেও কোন পর্দায় দেখা যায়নি এতদিন পর্যন্ত। এবারে ফের অভিনয় করতে দেখা যাবে সেই ছোট পর্দা মাতানো ভুতু অর্থাৎ আরশা মুখোপাধ্যায়কে।

প্ল্যাটফর্ম এইটে আসতে চলেছে একটি নতুন ওয়েব সিরিজ ‘স্বর্গরথ সরগরম’। যার পরিচালনার দায়িত্ব রয়েছে অরিজিৎ টোটন চক্রবর্তী। এই ওয়েব সিরিজের গল্পটা তৈরি হয়েছে কৌতুক হাস্যরস দিয়ে, এক কথায় বলা যায় কমেডি সিরিজ। সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে আরশিয়াকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বুদ্ধদেব ভট্টাচার্য, লোকনাথ দে, পূষণ দাশগুপ্ত। ইতিমধ্যেই কলকাতা ও ঝাড়গ্রাম মিলিয়ে সম্পন্ন হয়েছে এই ওয়েব সিরিজের শুটিং। চলতি বছরের মাঝামাঝি কোন একটি মাসে মুক্তি পেতে পারে এই ওয়েব সিরিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.