রাজনীতি

ফের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গম্ভীর অভিযোগ, জেলে যাওয়ার ব্যবস্থা কমিশনের তরফে

এবার তৃনমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে উঠলো অভিযোগ। আগেই ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছিল চোপড়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এমনকি জাতীয় নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জমা পড়েছিল।

আর এবার জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিল তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্যে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল নির্বাচন কমিশন রিপোর্ট চায় তৃণমূল বিধায়কের মন্তব্যের। আর সবদিক বিচার বিবেচনা করে দেখা গিয়েছে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্য। তাই এবার কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে তাঁর বিরুদ্ধে। কমিশন নির্দেশ দিয়েছে সেকসন 171F, ভারতীয় দণ্ডবিধির 506 ধারা ও 135A(C) ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। সেক্ষাত্রে তার জেল ও জরিমানা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.