বিনোদন

দেব না অনির্বাণ – কে, কে কাকে দেবেন টক্কর

নিজস্ব সংবাদদাতা: একসঙ্গে দুটো ব্যোমকেশ আসছে। একটা পর্দায়, একটা ওয়েব মাধ্যমে। আর এই দুইয়ের লড়াই জমে উঠেছে। চলতি মাসেই শুরু হবে দুই ব্যোমকেশের শ্যুটিং। একই গল্প, একই প্লট, একই চরিত্র নিয়ে যেন দড়ি টানাটানি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দুর্গরহস্য নিয়ে একই সময়ে দুটো প্রজেক্ট তৈরি হচ্ছে। একদিকে আসছে সিনেমা, আরেকদিকে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। ফলে এই দুই লড়াই এখন বেশ জোরদার। কার ছবি কাকে টক্কর দেয় সেটাই এখন দেখার।

দুর্গ রহস্যের উপর ভিত্তি করে ওয়েব সিরিজ বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর সেই প্রজেক্টে আবির্ভাব ঘটবে অনির্বাণ ভট্টাচার্যের। আর বিরসা দাশগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গরহস্যে নাম ভূমিকায় থাকবেন দেব। ফলে এখন এই দুই প্রযোজনা সংস্থা, তথা দুই পরিচালকের লড়াই টলিউডের অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। মজার কথা কী জানেন এই দুই ছবির শ্যুটিং এই মাস থেকেই শুরু হচ্ছে।

টলিউডের অন্দরের খবর দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং এসভিএফ কেউই কাউকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ। আবার এই দুই প্রযোজনা সংস্থার টক্কর জমে গেছে।

বিরসা দাশগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবিতে দেবকে ব্যোমকেশ রূপে, রুক্মিণী মৈত্রকে সত্যবতী এবং অম্বরীশ ভট্টাচার্যকে অজিতের ভূমিকায় দেখা যেতে চলেছে। তাঁদের সবারই ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন সিরিজে নাম ভূমিকায় অনির্বাণ থাকবেন, তাঁর সঙ্গে অজিতের চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং সত্যবতীর চরিত্রে থাকবেন সোহিনী সরকার।

সোহিনী সরকার একাধিকবার সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন। ঋদ্ধিমা ঘোষকেও এই চরিত্রে দেখা গিয়েছে তবে তিনি মা হতে চলেছেন। তাই এখন আবার সত্যবতী হয়ে ওয়েব মাধ্যমে আসছেন সহিবি।

অন্যদিকে সূত্রের খবর ব্যোমকেশ দেবের আউটডোর শ্যুটিং শুরু হতে চলেছে। তাঁদের কলকাতার বুকে যে শ্যুটিং হওয়ার কথা ছিল সেটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার পালা ভিনরাজ্যের যাওয়ার। মধ্য প্রদেশে এবার এই ছবির শ্যুটিং হবে।

অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় তাঁর সিরিজের শ্যুটিং করবেন উত্তরপ্রদেশে। জানা গিয়েছে পরিচালক তাঁর দলবল নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন। মে মাসের শেষের দিক থেকেই এই ছবির শ্যুটিং শুরু হবে। তাঁরা আগে আউটডোর শ্যুটিং সারবেন, তারপর কলকাতায় বাকি কাজ করবেন।

এখন দেখার পালা দুই গোয়েন্দার লড়াইয়ে কে জেতেন! যদিও কারও মতে দুই মাধ্যমের দর্শক আলাদা। ফলে অসুবিধা হওয়ার কথা নয়। তবুও দেখা যাক কার তৈরি দুর্গরহস্য দর্শকদের মনে বেশি প্রভাব ফেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.