রাজ্য

জন্মদিনে বজরঙ্গবলীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং

যত দিন যাচ্ছে গ্রীষ্মের সাথে বাড়ছে গরমের উত্তাপ। ভোটের নির্ঘণ্টে ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের ব্যস্ততা। গত রবিবার দেখা গিয়েছিল মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করতে। মঙ্গলবার সকালে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্জুন সিং কেও দেখা গেল, জন্মদিনের দিন বজরঙ্গবলীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করতে। পাশাপাশি শাসক দলকে কড়া আক্রমণ করলেন।

মন্দিরের পূজো দিয়ে ভোট প্রচার শুরু করতে দেখা গিয়েছে অনেক রাজনৈতিক দলের প্রার্থীদের। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি প্রার্থীদের দেখা যাচ্ছে মন্দিরে মন্দিরে পূজো দিতে। ৬২ তম জন্মদিনে জমজমাট প্রচার সারলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী।

বেশিরভাগ সময় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে খবরের শিরোনামে দেখা যায়। ২০১৯ এ জোড়া ফুলের থেকে পদ্ম শিবিরের যোগ দিয়েছিলেন। এরপর এই কেন্দ্র থেকে দীনেশ ত্রিবেদীর বিপক্ষে জয়ী হন অর্জুন সিং। ২০২১ এর বিধানসভা ভোটের পর ফের ঘাসফুলে ফিরে যান এই ব্যারাকপুরের নেতা। জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে বিজেপি প্রার্থী নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে এবার সব জল্পনা অবসান ঘটিয়ে ফের পদ্ম শিবিরের হয়ে ব্যারাকপুর থেকে ভোট যুদ্ধে নেমেছেন গতবারের ব্যারাকপুরের সাংসদ। বলাই যায় অর্জুন সিংয়ের দল বদলানোর কারণে বিভ্রান্ত হয়ে পড়েছে ব্যারাকপুরবাসি।

তবে তাতে কি অর্জুন সিং আছে নিজের মেজাজে। জন্মদিনে তিনি কাকিনাড়া মাদ্রাল বজরঙ্গবলীর মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেন যাতে আগামী দিনে তার পথ যেন সুগম হয়। পাশাপাশি অভিযোগ করেন স্বেচ্ছাচারিতা করে সরকার চালাচ্ছে তৃণমূল সুপ্রিমো। ব্যারাকপুরের মত অন্যতম চর্চিত আসন কে পায় সেই দিকে নজর রয়েছে সকলের।

অর্জুন সিং জানিয়েছেন, “আমি প্রার্থনা করি অশুভ শক্তির বিনাশ হোক। পৃথিবীর সব মানুষকে ভালো রাখুক। ঠাকুরের উপর সবারই ভর্ষা আছে। একদিন ঠিক সমস্ত চোরেরা ধড়া পরবে। মমতা ব্যানার্জি নিজেকেই রাজা ভাবেন। তাই জন্য যা খুশি তাই করেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.