বিদেশ

কম বয়সীদের সাথে যৌণ কথাবার্তা ও আত্মহত্যায় উস্কানি দিচ্ছে এআই, তদন্তে তৎপর আমেরিকা

বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার পরিমাণ প্রায় সব জায়গাতেই। যা আগে প্রায় অসম্ভব ছিলো তাই এখন সম্ভব এআই এর মাধ্যেমে। কিন্তু এআই যেমন সমাজের জন্য ভালো কাজ করছে তেমনই তার কিছু কু-কীর্তির কথাও জানা গিয়েছে। জানা যাচ্ছে, কিশোর-কিশোরীদের সঙ্গে যৌনতা নিয়ে কথোপকথন এবং মিথ্যে প্রেমের ফাঁদ ইত্যাদি অনেক অশ্লীল কাজ করেছে এআই। এমনকী এআই-এর ফাঁদে পড়ে একাধিক মানুষে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছিলেন। এর পরে তদন্ত শুরু করে আমেরিকার সেনেট। বিতর্কের মুখে মার্ক জুকারবার্গের মেটা এআই। সেনেটের নির্দেশ, এখন থেকে মেটা এআই অল্পবয়সিদের সঙ্গে অশ্লীল কথাবার্তা অথবা কাউকে আত্মহত্যা নিয়ে কোনওরকম আলোচনা যাতে না করে।

এই ঘটনার পর মেটার তরফ থেকে জানানো হয়, এই সমস্যাবন্ধ করতে সাময়িকভাবে পদক্ষেপ করা হয়েছে। ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হবে। যার ফলে বয়স অনুযায়ী এআই-এর সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সেনেটর মার্শা ব্ল্যাকবার্ন জানান, সোশ্যাল মিডিয়ায় শিশু সুরক্ষার বিষয়টিকে হাল্কাভাবে নেওয়া উচিত নয়।

অপরদিকে জানা গিয়েছে, গত মার্চ মাসে নিউ জার্সির এক ৭৬ বছরের বৃদ্ধ মেটার কৃত্রিম প্রেমিকার প্রেমের ফাঁদে পড়েন, এবং তার সঙ্গে দেখা করতে গিয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই মৃত্যুর জন্য মেটার দিকে আঙুল তোলে পরিবার। আবার, ফ্লোরিডার ১৪ বছরের এক কিশোরের আত্মঘাতী হওয়ার জন্য মেটার বিরুদ্ধে মামলা করেন কিশোরের মা। ইত্যাদি বিভিন্ন কারণের জেরে আতঙ্কিত হয়ে উঠেছে সমাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.