জেলা

“রাজনীতির উপহার, জীবনের পরিণয়—মমতার শাড়িতে বিয়ের সাজে মিতা”

“মা, দিদি দিয়েছেন… আমায় ভালো লাগবে তো?”—বিয়ের আগে লাল টুকটুকে বেনারসিটা মায়ের হাতে দিয়ে মিতার এই প্রশ্নে মায়ের চোখ ভিজে উঠেছিল আনন্দে। যা তারা কোনওদিন কল্পনাও করতে পারেননি, তা এনে দিয়েছিল রূপশ্রী প্রকল্প।

২৬ অগস্ট, বর্ধমানের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিতা মাঝি ও তাঁর হবু স্বামীকে নিজ হাতে রূপশ্রীর পঁচিশ হাজার টাকার চেক, বেনারসি শাড়ি ও ধুতি-পাঞ্জাবি তুলে দেন। অভাবের সংসারে মেয়েকে কলেজ ছাড়তে হয়েছিল টাকার অভাবে। মাছ বিক্রি করে চলে সংসার, বিয়ের আয়োজনের সামর্থ্য ছিল না। এই অবস্থায় ভরসা হয়ে এল রূপশ্রী।

মিতার মা-বাবার স্বস্তির নিঃশ্বাস—মেয়েকে আর শূন্য হাতে পাঠাতে হবে না। সামান্য সোনা পর্যন্ত কিনতে পারবে এবার। মিতার কথায়, “বাবা মাছ বিক্রি করে। দিদি না থাকলে আমার বিয়ে হতো না। উনি আমাদের মতো মানুষের কাছে ভগবানের মতো।”

৩ সেপ্টেম্বর, গ্রামের মন্দির প্রাঙ্গণে ছোট্ট আয়োজনেই হল মিতার বিয়ে। সাজে-গোজে মুখভরা হাসি, চোখে আনন্দের জল। রূপশ্রীর সেই পঁচিশ হাজার টাকা আজ তাদের কাছে অমূল্য, যেন লাখ টাকার সমান।

শহরের চোখে হয়তো এটি ‘ভিক্ষা’, কিন্তু মিতাদের কাছে এটি জীবনের আলো। লাল বেনারসিতে মিতার বিয়ে শুধু এক পরিবারের আনন্দ নয়—এ যেন বাংলার প্রান্তিক অসংখ্য মেয়ের ভরসার প্রতিচ্ছবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.