খেলাধুলা

ক্রিকেটের টিকিটে নতুন ধাক্কা! সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ

কোটি কোটি দর্শকের স্বপ্নের টুর্নামেন্ট আইপিএল এবার পড়ল কেন্দ্রীয় করের কষাঘাতে। সম্প্রতি সরকারের সংশোধিত জিএসটি হার কার্যকর হওয়ায় আইপিএলের টিকিট চলে যাচ্ছে সর্বোচ্চ করের আওতায়। এতদিন পর্যন্ত টিকিটে ২৮ শতাংশ কর থাকলেও এবার তা বেড়ে দাঁড়াচ্ছে চমকে দেওয়া ৪০ শতাংশে। অর্থাৎ, আসন্ন মরশুমে প্রিয় দলের খেলা মাঠে বসে উপভোগ করতে চাইলে সমর্থকদের গুনতে হবে বাড়তি টাকা। জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই নতুন হার। ফলে সাধারণ টিকিটপ্রেমীদের বাজেটে বড়সড় ধাক্কা লাগতে চলেছে।

হিসেব কষে দেখা যাচ্ছে, আগে যেখানে ৫০০ টাকার টিকিট কেনা যেত ৬৪০ টাকায়, এবার সেই একই টিকিটের দাম দাঁড়াবে ৭০০ টাকায়। হাজার টাকার টিকিটে দিতে হবে ১,৪০০ টাকা, যা আগে ছিল ১,২৮০। দুই হাজার টাকার টিকিট কিনতে খসবে প্রায় ২,৮০০ টাকা, যা আগে পাওয়া যেত ২,৫৬০ টাকায়। ক্যাসিনো বা রেসক্লাবের মতোই এবার আইপিএল ম্যাচও বিলাসবহুল বিনোদনের খাতায় নাম লেখাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও আন্তর্জাতিক ম্যাচের টিকিটে করের হার অপরিবর্তিত থাকছে ১৮ শতাংশেই, তবু দেশের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে এমন মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবেই দর্শকদের মাথায় হাত ফেলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.