আবহাওয়া

একদিকে দহনজ্বালা গরম, অন্যদিকে টানা ভারী বৃষ্টি – কেমন থাকবে আবহাওয়া

দুর্গাপুজোর আগে আবহাওয়ার খামখেয়ালিপনা চরমে। দক্ষিণবঙ্গে কাঠফাটা রোদ আর অস্বস্তিকর গরম, অন্যদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

কলকাতা
আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি। সকাল থেকে আর্দ্রতা অস্বস্তি, বৃষ্টির সম্ভাবনা কম। তবে বুধবার- বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে ফের কমবে বৃষ্টি।

দক্ষিণবঙ্গ
আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুত্ সহ হালকা-মাঝারি বৃষ্টি শুরু হবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বুধবার- বৃহস্পতিবার প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে (গতিবেগ ৩০-৪০ কিমি/ঘণ্টা)।

উত্তরবঙ্গ
এখানে টানা বৃষ্টির পূর্বাভাস। আজ থেকেই আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাগুলিতে বৃষ্টি চলবে। একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

সিস্টেম
গুজরাট-রাজস্থানে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ পশ্চিমে পাকিস্তানের দিকে সরে যাবে। তবে মৌসুমী অক্ষরেখা ফের ওড়িশা হয়ে বঙ্গোপসাগরে সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.