জেলারাজনীতি

ভাঙড়ে এবার শওকত বনাম আব্বাস? নয়া মোড় , বাংলার রাজ্য – রাজনীতিতে

ভাঙ্গর , বাংলার রাজ্য রাজনীতিতে প্রায়শই এই জায়গার নাম শোনা যায় । দক্ষিণ ২৪ পরগনার এই জায়গা , প্রথমে ছিল কংগ্রেসের দখলে । আর তারপরে দখল , বামেদের হাতে । এমনকি দক্ষিণ ২৪ পরগনায় , ভাঙ্গরই একমাত্র আসন , যেখানে আগের বিধানসভা নির্বাচনে , বিরোধীরা জিতেছে । উল্লেখ্য , এই বিরোধী , বিজেপি নয় , বরং নওশাদ সিদ্দিকীর হাত ধরে আইএসএফ ঝান্ডা গাড়ে ভাঙ্গরের মাটিতে ।

ভাঙ্গরের রাজনীতির ইতিহাসের পাতা উল্টে দেখলে , দেখা যায় , এতদিনে কখনই সেরকমভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি , নওশাদ সিদ্দিকীর দাদা , সেই তেজি নেতা পীরজাদা আব্বাস সিদ্দিকীকে । কিন্তু জল্পনা , এবার রাজনীতির ময়দানে দেখা যেতে পারে আব্বাস সিদ্দিকীকে । ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার মুখে সরাসরি শোনা গেলো আব্বাস সিদ্দিকীর প্রসঙ্গ। তিনি রীতিমতো হুশিয়ারি দিয়ে বললেন যে , তিনি আব্বাসের বিরুদ্ধে প্রার্থী হিসেবে লড়বেন ।

শওকত মোল্লা এদিন আব্বাস সিদ্দিকীকে হুশিয়ারি দিয়ে বলেন , “একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াও, তুমি যেখানে দাঁড়াবে, আমি সেখানেই দাঁড়াবো। তুমি ভাঙড়ে দাঁড়ালে আমি ভাঙড়ে তোমার বিরুদ্ধে প্রার্থী হব।” তারপরই বারুইপুর , ক্যানিং সহ , আরো অন্যান্য বিধানসভারও উল্লেখ করে শওকত হুশিয়ারী দেন , “আব্বাস যেখানে প্রার্থী হবে, আমি তার বিরুদ্ধে প্রার্থী হব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.