রাজনীতিরাজ্য

CBI-র সার্টিফিকেটে মিলল আদালতের ভিসা, বিদেশযাত্রায় প্রস্তুত কুণাল

সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন কুণাল। সেই জন্যই আদালতের দ্বারস্থ হন তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী। সোমবার সিবিআই-এর তরফে কোর্টে জমা পড়ে একটি রিপোর্ট, যেখানে স্পষ্ট জানানো হয়— “কুণাল ঘোষ নিয়ম মেনে চলেন সব সময়ই।” এই মন্তব্যের পরই বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর বিদেশ সফরে সবুজ সংকেত দেন।

তবে শর্ত পুরনো। যেমন আগের বার, তেমনই এবারও জমা রাখতে হবে ৫ লক্ষ টাকার বন্ড। নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরলে ফেরত মিলবে সেই অর্থ।

চিটফান্ড মামলায় অভিযুক্ত থাকায় কুণালের পাসপোর্ট আদালতের কাছে জমা রয়েছে। তাই বিদেশ সফরের জন্য প্রতিবারই তাঁকে হাইকোর্টে আবেদন করতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডনে সফরে গিয়েছিলেন তিনি, তখনও একই নিয়মে অনুমতি নিয়েছিলেন কুণাল। নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিরে আসেন, আদালতের শর্তও পূরণ করেন।

এই বারও সেই নজির বজায় রেখেই সাংস্কৃতিক সফরে বিদেশ যাওয়ার অনুমতি পেলেন তৃণমূল নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.