২০০৭ সালে বলিউডে ‘কাল্ট’ সিনেমার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে ‘আওয়ারাপন’ সিনেমায়। সেই সময় এই সিনেমা খুব একটা ছাপ ফেলতে পারেনি। তবে সময় সঙ্গে সিনে প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। এবার ফের গ্যাংস্টার দুনিয়ার গল্প নিয়ে আসছে ‘আওয়ারাপন’ সিনেমার সিক্যুয়েল। তবে এবার এই সিনেমায় দেখা যাবে নতুন জুটি। কোন তারকার জুটি বেঁধে এই সিনেমায় পর্দা কাঁপাতে চলেছে?
গ্যাংস্টার-ভিত্তিক ট্র্যাজিক প্রেমের গল্প দিয়ে তৈরি আওয়ারাপন সিনেমা প্রথমদিকে বক্স অফিসে জায়গা না করতে পারলেও মানুষের মনে সময়ের সঙ্গে একটা জায়গা করে নিয়েছে। এবার বড় পর্দায় আসতে চলেছে সেই সিনেমার সিক্যুয়েল অর্থাৎ ‘আওয়ারাপন ২’। যেখানে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে ইমরান হাশমি ও দিশা পাটনিকে। এবার এই সিনেমার পরিচালকের দায়িত্ব সামলাবেন নীতিন কাক্কর। নায়ক ইমরান হাশমি ধরা দেবেন ‘শিবম পণ্ডিত’ চরিত্রে।
তবে নায়িকার ভূমিকায় দিশা পাটনির চরিত্র নিয়ে এখনো পর্যন্ত কিছুটাও গোপনীয়তা রাখছে সিনেমা নির্মাতারা। এই সিনেমার প্রেক্ষাপটে এবারও থাকছে অন্ধকার দুনিয়ার প্রেমের গল্প। এই সিনেমার গল্প গড়ে উঠবে দ্বিগুণ প্রেম ও আবেগ দিয়ে। একইসঙ্গে এই সিনেমায় থাকবে রোমান্টিক গানের ভান্ডার। সব মিলিয়ে প্রথমবার ইমরান হাশমি ও দিশা পাটনির নতুন জুটি মানুষের মধ্যেই উৎকণ্ঠা আরও বাড়িয়ে তুলেছে। এটা বলাই বাহুল্য যে এই সিনেমায় নতুন জুটি মানুষের মধ্যেই ব্যাপকভাবে আলোড়ন ফেলতে চলেছে।







