দেশবিদেশ

ভিনদেশে ভয়াবহ পরিণতি! আমেরিকায় প্রৌঢ় ভারতীয়ের শিরশ্ছেদ, মুণ্ডে লাথি মেরে চাঞ্চল্য

আমেরিকার ডালাসে ঘটল রক্ত হিম করা হত্যাকাণ্ড। ভারতীয় প্রৌঢ় চন্দ্র নাগামাল্লাইয়াহ্‌ (৫০)-এর মাথা কেটে নিলেন এক যুবক, তারপর ছিন্ন মুণ্ডে লাথি মেরে জঞ্জালের স্তূপের দিকে এগোচ্ছিলেন তিনি। সেই সময়ই তাঁকে পাকড়াও করে পুলিশ।

কর্নাটকের বাসিন্দা চন্দ্র বছর কয়েক আগে ডালাসে গিয়ে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি হোটেল। সেখানেই স্ত্রী ও ১৮ বছরের ছেলেকে নিয়ে থাকতেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে হোটেলের ভাঙা ওয়াশিং মেশিন নিয়ে কর্মচারীর সঙ্গে তর্কাতর্কি হয়। কর্মচারী ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ় (৩৭) হঠাৎই ধারালো অস্ত্র হাতে চন্দ্রের উপর ঝাঁপিয়ে পড়েন।

প্রাণ বাঁচাতে চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। স্ত্রী ও ছেলের চোখের সামনেই চন্দ্রকে একাধিকবার কোপানোর পর শিরশ্ছেদ করে অভিযুক্ত। শুধু তাই নয়, ছিন্ন মুণ্ডে লাথি মেরে হাতে তুলে নিয়ে হাঁটছিল তিনি। রক্তমাখা পোশাকেই ধরা পড়েন পুলিশের হাতে।

এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও তার সত্যতা এখনও যাচাই হয়নি। স্থানীয় পুলিশ খুনের মামলা রুজু করেছে।

ভারতীয় দূতাবাস একে “দুর্ভাগ্যজনক ও নিষ্ঠুর ঘটনা” বলে অভিহিত করেছে। ইতিমধ্যেই নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সকল প্রকার সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.