সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরেই গর্জে ওঠে নেপালের তরুণ প্রজন্ম। তারপর সেই গর্জনেই পতন ঘটে নেপালের নির্বাচিত সরকারের। সম্প্রতি অন্তবর্তী সরকার গড়ে সেই দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন সুশীলা কারকি। সেই দায়িত্ব নেওয়ার পর প্রথমেই ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় নেপালের অন্তবর্তী সরকারের উপদেষ্টাকে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নেপালের পাশে থাকার বার্তা দিলেন।
ধীরে ধীরে সময়ের শান্ত হচ্ছে নাপাল। শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে শপথবাক্য পাঠ করেন সুশীলা কারকি। নেপালের ইতিহাসে প্রথমবার কোনো মহিলা দেশ শাসন করতে চলেছে। এবার সকলেই আশা করছে খুব শীঘ্রই নেপাল স্বাভাবিক ছন্দে ফিরবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পাওয়ার পর প্রথমেই ভারত নিয়ে স্মৃতি চারণা করেন। পাশাপাশি নেপালের পাশে থাকার জন্য ভারতকে আহ্বান জানিয়েছিলেন তিনি। এবার ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী বার্তা দিলেন। তিনি স্পষ্ট জানালেন আগামী দিনে ভারত ও নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে। এই নিয়ে এক্স – হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এপ্রসঙ্গে এক্স – হ্যান্ডেলে পোস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় সুশীলা কারকি জিকে আন্তরিক অভিনন্দন। নেপালের ভাইবোনদের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’







