রাজ্য

আর লাইনে দাঁড়াতে হবে না! ঘরে বসেই আবেদন করুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এ

অনলাইনে মিলবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা, জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা
রাজ্যের মা-বোনেদের জন্য বড় ঘোষণা করল নতুন রাজ্য সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালুর পথে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাঠানো হবে। পাশাপাশি সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধাও চালু হবে।

সবচেয়ে বড় স্বস্তির খবর, এই প্রকল্পে আবেদন করতে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। পুরো আবেদন প্রক্রিয়াই হবে অনলাইনে। নবনিযুক্ত পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী Agnimitra Paul জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে আবেদন ব্যবস্থা চালু করা হবে। এমনভাবে পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে গ্রামের সাধারণ মহিলারাও সহজে মোবাইল থেকেই আবেদন করতে পারেন।

সম্ভাব্য আবেদন পদ্ধতিতে প্রথমে মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করতে হবে। এরপর রেশন কার্ড নম্বর দিলে পরিবারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। তারপর আধার, ভোটার কার্ড ও ব্যাঙ্কের তথ্য দিয়ে প্রয়োজনীয় নথি ও ছবি আপলোড করে আবেদন জমা দিতে হবে।

প্রশাসন সূত্রে খবর, আগে থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পাওয়া মহিলাদের নতুন করে আবেদন নাও করতে হতে পারে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে, যাতে প্রকৃত উপভোক্তারাই এই আর্থিক সাহায্য পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.