রাজ্য

‘বেশিরভাগ বাজি কারখানা বেআইনিভাবে চলে’ বজবজকাণ্ডে ফের বিস্ফোরক দিলীপ

রাজ্যের বিভিন্ন ঘটনায় ফের সরব বঙ্গ বিজেপির সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আজ সকালে ইকোপার্কে সাংবাদিকদের সামনাসামনি হন তিনি। এগরার ঘটনার পরবর্তীতে বজবজে বাজির কারখানায় আগুন নিয়ে দিলীপের উবাচ, ‘এটা অনেকদিন চলছে। বেশিরভাগ বাজি কারখানা বেআইনি ভাবে চলে। তাদের ক্যাপাসিটি বা নিয়মকানুন কিছুই মানা হয় না। বেশিরভাগ গরিব লোক এখানে কাজ করে, তাদের জীবনহানি হয়। যেখানে বাজির কারখানা সেখানেই এইরকম ভয়ের পরিবেশ থাকে’।

প্রসঙ্গত উল্লেখ্য, এগরার পর বজবজের একটি বেআইনি বাজি কারখানার গুদামে আগুন লাগে। বজবজের নন্দরামপুর দাসপাড়া এলাকায় বেআইনি বাজি কারখানায় আগুন। বাড়ির মধ্যে বসেই বাজি বানানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় অগ্নিদদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের মত ছিল, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত অনেকে।

দিলীপ ঘোষের সংযোজন, ‘এগরাতে অনেক মহিলা কাজ করতেন, ৭-৮ জন মহিলা যাঁরা মারা গিয়েছেন, তাঁদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে। তারা অনাথ হয়ে গিয়েছে। পুলিস সব জানে। সব জায়গা থেকে টাকা খাওয়ার এইরকম অভ্যাস হয়ে গেলে এই সমস্যার কোনদিন সমাধান হবে না’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.