রাজ্য

হকার অভিযান চলছে এবং চলবে বলে সাফ জানিয়ে দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল

হকার অভিযান চলছে এবং চলবে বলে সাফ জানিয়ে দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল। আলিপুর বডিগার্ড লাইনে একটি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠানের শেষ তিনি জানান শহরে বেআইনি ভাবে ফুটপাত দখল মুক্ত করতে তাদের অভিযান চলবেই। যাতে পথযাত্রী দের যাতায়াতের কোনো অসুবিধা না হয়।

এদিন বিদ্যাসাগর সেতু নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করার বিষয়ে তিনি জানান যে যেহুতু সেতুর কাজ চলছে সেই কারণে দুটো লাইন করে যানবাহনের ব্যবস্থাপনা করা হচ্ছে। অনেক সময় গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে বলেও জানান পুলিশ কমিশনার। তার দাবি তারা চেষ্টা করছেন যাতে বিদ্যাসাগর সেতুতে নির্বিঘ্নে যান চলাচল নিয়ন্ত্রণ করা যায়। তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান কলকাতার নগরপাল বিনীত গোয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.