রাজ্য

আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতার সিভিল সার্ভিস অফিসার নূপুর বরা

রাজ্য ভিজিল্যান্সের আধিকারিকের নজরে এবার অসমের এক সিভিল সার্ভিস অফিসার। কামরূপ জেলার গোরোইমারিতে সার্কল অফিসার নূপুর বরার বিরুদ্ধে আগেই রাজ্য ভিজিল্যান্সের কাছে দুর্নীতির অভিযোগ জমা পরে। তারপরই ভিজিল্যান্সের তৎপরতায় তার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ ও প্রায় কোটি টাকার সোনার গয়না। পাশাপাশি গ্রেফতার হন সিভিল সার্ভিস অফিসার।

রাজ্য ভিজিল্যান্স সূত্রে জানা গেছে, অসম সিভিল সার্ভিস অফিসার নূপুর বরা ২০১৯ সালে রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারপর থেকেই সিভিল সার্ভিসের কাজ শুরু হয় তার। সম্প্রতি সময়ে কামরূপ জেলার গোরোইমারিতে সার্কল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি এই নিয়ে সরব হয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। তবে তার বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ সামনে আসার পর থেকেই তদন্তকারীরা তার গতিবিধির উপর নজর রাখছিল। তারপরেই গোপন সূত্রে খবরের ভিত্তিতেই ওই সিভিল সার্ভিস অফিসারের গুয়াহাটির বাড়ি ও বরপেটায় ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালায়।

সেই তল্লাশি অভিযানে রাজ্য ভিজিল্যান্সের অফিসাররা বাজেয়াপ্ত করে কমপক্ষে ৯০ লক্ষ টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত হয় প্রায় কোটি টাকার সোনার গহনা। এমনকি তল্লাশি অভিযান চলে নূপুর বরার সহযোগী লাত মন্ডল সুরজিৎ ডেকার বাড়িতে। এই ঘটনার জেরে রাজনৈতিক মহলেও ব্যাপক শোরগোল পরে যায়। নুপুর বরা ও তার সহযোগীরা একসঙ্গে হাত মিলিয়ে এই দুর্নীতি করেছে বলেই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.