নিজস্ব সংবাদদাতা, কলকাতা : দেবীপক্ষ মানেই যেমন বাঙালির কাছে মা দুর্গার আগমন, তেমনই এবার এক ভিন্ন আঙ্গিকে হাজির হলো বেহালা তরুণ সংঘ। রবিবার মহালয়ার দিন খুঁটিপুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো কালীপুজোর প্রস্তুতির।
এবার ৬৫তম বর্ষে পদার্পণ করছে ক্লাবটি। এবারের থিম— “চারিদিক ছেয়ে আছে সাদা আর কালো, তারই মাঝে দেখব ত্রিনয়নী আলো”। উদ্যোক্তাদের দাবি, এই ভাবনার মধ্য দিয়েই তারা তুলে ধরতে চান— আঁধার মানেই কুশক্তি, আর মা কালীই সেই অন্ধকার দূর করে আলোর পথ দেখাবেন।
খুঁটি পূজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গণ এদিন উৎসবের আবহে জমে ওঠে। ছোট থেকে বড়, ক্লাবের সকলে মিলেই অংশ নেন এই শুভ অনুষ্ঠানে। উদ্যোক্তারা জানিয়েছেন, শিগগিরই শুরু হবে পূজোমণ্ডপের সজ্জার কাজ। আশা করা হচ্ছে, পুজোর তিন থেকে চার দিন আগে থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে মণ্ডপ।
এবছরের কালীপুজো ঘিরে তাই বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পূজোয়।







