ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৫ সুপার ৪-এ অভীষেক শর্মার পারফরম্যান্স দেখে মুগ্ধ সারা ভারত, ৩৯ বলে ৭৪ রানের ইনিংস ভারতকে এক শক্তিশালী সুচনা ও জয় এনে দেয়।
১৭১ রান চেস করছিল ভারত। অভিষেকের শুরুটা ভারতের জন্য ফিনিশিং লাইন খুব সহজ ভাবে পার করিয়েছিলেন। তার পারফরম্যান্সের জন্য তাকে ম্যান অফ দি ম্যাচের পুরষ্কারও দেওয়া হয়। ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় অভিষেক পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে কেন শুরুতেই আক্রমণাত্মক ভাবে খেলছিল তার আসল রহস্য প্রকাশ করেছিলেন। তিনি বলেন, “আজকের দিনটি বেশ সহজ ছিল, তারা যেভাবে কোনও কারণ ছাড়াই আমাদের আক্রমণাত্মক ভাব দেখাচ্ছিল, তা আমার মোটেও পছন্দ হয়নি। সেই কারণেই এই রকম শুরু। আমি দলের জন্য বেস্ট দিতে চেয়েছিলাম।”







