কলকাতা

ফোনে দেখে নিন কত দূরে কোন প্যান্ডেল! আসছে ‘পুজো বন্ধু’

পুজো মানেই অন্যরকম এক আমেজ। মা এর আগমনের অপেক্ষার আর কয়েকটা দিন। বছরের এই কয়েক দিনের অপেক্ষায় থাকে প্রত্যেক বাঙালি। লোকের ভিড় থাকে সমগ্র রাজ্য জুড়ে। তাই এই কয়েকটা দিন রাস্তায় বেরিয়ে মা এর দর্শন করা খুব একটা সহজ নয়। অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন। কিন্তু এখন এই সমস্যার সমাধান করতে তৎপর পুলিশ-প্রশাসন। শোনা যাচ্ছে এবার‘পুজো বন্ধু’নামের অ্যাপ আনছে কলকাতা পুলিশ।

কিন্তু প্রশ্ন, কি কাজে লাগবে এই অ্যাপ? সূত্রের খবর কলকাতা পুলিশের তরফে চতুর্থী অর্থাৎ আগামী শুক্রবার লঞ্চ করা হবে‘পুজো বন্ধু’অ্যাপ, যা প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে। জানা যাচ্ছে, এই অ্যাপে কলকাতা সব শহরতলির প্রায় একশোর বেশি পুজোর লোকেশন থাকবে।

এবং কর্তৃপক্ষের দাবী, অ্যাপে লোকেশন অনুযায়ী বাড়িতে বসেই দেখতে পারবেন প্রতিমা। এবং ছবি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে প্যান্ডেলে যাবেন কি না। এবং তার সাথে আপনার লোকশন থেকে কতটা দূরে প্যান্ডেল, নিকটবর্তী এটিএম, বাসস্টপ, পার্কিংয়ের সন্ধান, এমারজেন্সি নম্বরও মিলবে এই অ্যাপেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.