লালপিএরিস সেন্ট জার্মেইয়ের তারকা উসমান দেম্বেলে সোমবার সর্বকালের সেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর জিতেছেন। স্পেনের কনিষ্ঠ প্রতিভা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ২৮ বছর বয়সী ফরাসি তারকা শিরোপা হাতে তুলে নেন।
পুরস্কার প্রাপ্তির পর দেম্বেলে আবেগপ্রবণ হয়ে প্রথমে পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি কাঁদতে চাইনি, তবে পরিবারের কথা ভেবেই চোখের জল আটকালাম না।”
গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দেম্বেলের অবদান অসামান্য। গোল, অ্যাসিস্ট এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সব ভূমিকাতেই তিনি সফল হয়েছেন। ২০২২ সালের পর দ্বিতীয়বারের মতো একজন ফরাসি হিসেবে ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে।







