আবহাওয়াআবহাওয়া

ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে সুপার সাইক্লোন রেমেল আছড়ে পড়বে মালদা জেলায়

ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে সুপার সাইক্লোন রেমেল মালদা জেলায় আছড়ে পড়বে। ২৭শে মে সকালে এই ঝড় মালদা জেলা জুড়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যা ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগ থাকবে এমনটাই জানাচ্ছেন মালদা জেলা আবহাওয়া দপ্তর।

মালদা জেলা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তপন কুমার দাস জানান ইতিমধ্যে সুপার সাইক্লোন রেমেল বাংলাদেশের খেপি পুরা থেকে ৮০০ কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের ক্যানিন উপকূলবর্তী থেকে ৮১০ কিলোমিটার দূরে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ২৬মে সন্ধ্যেবেলা বাংলাদেশের খেপি পুরা পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে রেমেল সুপার সাইক্লোন আছড়ে পড়বে‌। ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে এই ঝড় বইবে তেমনটাই সম্ভাবনা রয়েছে।। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এর প্রভাব পড়বে। জেলায় জেলায় ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ ঘন্টা এই নিম্নচাপের প্রভাব থাকবে সমস্ত জেলায়। তবে মালদা জেলার ক্ষেত্রে ২৭শে মে সকালে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে এই ঝড় আছড়ে পড়বে। সে ক্ষেত্রে নির্দিষ্ট কোন কাজ না থাকলে বাড়ির বাইরে যাতে কেউ না বের হয় সে ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে।

এই ঝড়ে মালদা জেলাতে আমের ব্যাপক ক্ষতি হবে।। বিশেষ করে দক্ষিণবঙ্গে জেলাগুলি মধ্যে পুরুলিয়া, বীরভূম, নদীয়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ। উত্তরবঙ্গর জেলাগুলির মধ্যে মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জেলাগুলিতে সতর্ক থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.