রাজনীতিরাজ্য

চন্দ্রনাথের মত অপরাধী, বেশিদিন বাইরে ঘুরে বেড়ানো মুশকিল ! বিস্ফোরক সুকান্ত

রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেও , প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেয়েছেন তিঞ্জ। বিশেষ ইডি আদালতের তরফে কারামন্ত্রীর জামিন বহাল রাখা হয়েছে। তবে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একেবারেই খুশি নন আদালতের এই রায়ে। তার কথায় , এই ধরনের অপরাধী বাইরে ঘোরাটা একেবারেই মুশকিল ব্যাপার ।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথায়, “চন্দ্রনাথ নিয়ে আদালতের রায়ে আমরা মর্মাহত। এর পিছনে কী চলছে না চলছে দেখা উচিত। কেন এই রায় দিল, সেটাও দেখতে হবে। এই ধরনের অপরাধী যদি বাইরে বেশিদিন ঘুরে বেড়ায় তাহলে তো মুশকিল।”

উল্লেখ্য , কারামন্ত্রী চন্দ্রনাথের নাম প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়ানোর পরই , কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে গত বছরের মার্চে তার বোলপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেবার তল্লাশিতে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছিল। কিন্তু সেই সময় গ্রেফতার করা হয়নি চন্দ্রনাথ সিনহাকে। বরং কিছুদিন আগে ইডির তরফে তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। এবং চন্দ্রনাথ তারপরই অর্থাৎ গত ৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন বিশেষ ইডি আদালতে গিয়ে । ইডি তখন চন্দ্রনাথের ৭ দিনের হেফাজত চালিয়েও , জামিন পেয়ে যান তিনি । পরে সেই মেয়াদ আরো বাড়ানো হয় । এবিষয়ে চন্দ্রনাথ জানান, “আদালতের উপর আমার আস্থা রয়েছে। ভবিষ্যতেও থাকবে। জ্ঞানত কোনও অন্যায় করিনি। বিচারব্যবস্থা সঠিক সিদ্ধান্ত নিয়েছে।“

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.