রাজ্য

বজবজের পর এবার মালদায় বাজির দোকানে বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে মৃত ১

নিজস্ব সংবাদদাতা : ফের বাজি কারখানায় ভয়াবহবিস্ফোরণ। দিনকয়েক আগে এক ভয়াবহ বিস্ফোরণ কান্ড ঘটে এগরায় । সেই বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয় ৯ জনের। সেই আতঙ্কের রেস কাটতে না কাটতেই রাজ্যের একাধিক বাজি কারখানায় দুর্ঘটনা ঘটেই চলেছে। আর আজ সকালেও বিস্ফোরণে ভাঙল ঘুম। এবার ভয়াবহ আগুন লাগল মালদার ইংরেজবাজারের এক বাজির দোকানে। সূত্রের খবর, ঘটনায় ঝলসে একজনের মৃত্যুর হয়েছে এবং আহত হয়েছে তিন।এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের রথবাড়ি এলাকার নেতাজি পুর বাজারে । স্থানীয়রা পর পর বিস্ফোরণের শব্দ পেয়ে সেখানে ছুটে আসেন। তারপর খবর দেওয়া হয় দমকলে। সূত্রের খবর , ওই দোকানে মজুত ছিল বিপুল পরিমাণে বাজি । উল্লেখ্য ,দাহ্য পদার্থের উপস্থিতির কারণে চোখের নিমেষে পাশাপাশি আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। গোটা এলাকা কালো ধোঁয়ার ভরে যায়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে ।

বাজির দোকানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দাহ্য পদার্থ মজুত থাকায় ভয়াবহ আকার ধারণ করে আগুন । এখন প্রশ্ন উঠছে, ঘিঞ্ঝি এলাকায় কিভাবে বাজির দোকান রমরমিয়ে চলছিল । দমকলের দুটি ইঞ্জিনকে সেই আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে । স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ৬টা নাগাদ আচমকা প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও তখন ভালোভাবে খোলেনি বাজার। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে এসে স্থানীয়রা বাজির বন্ধ দোকান থেকে আগুনের শিখা দেখতে পান। প্রাথমিকভাবে স্থানীয়রাই দোকানের শাটার ভেঙে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু একের পর এক বিস্ফোরণের জেরে তা করা সম্ভব হয়ে ওঠেনি । আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে যায়। পরে দমকল এসে শাটার ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফের রাজ্যে বাজি মজুতের কারণে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে । উল্লেখ্য , গত সাতদিনে একাধিক বাজি মজুতের জায়গায় বিস্ফোরণ ঘটেছে । রাজ্যে শেষ সাতদিনে ৪ জায়গার দুর্ঘটনায় শুধু বাজির কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে। ঘিঞ্জি এলাকায় বাজির দোকানের লাইসেন্স কীভাবে মিলল খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। ইংরেজবাজারের ওই বাজি দোকানে কত পরিমাণে বাজি মজুত ছিল? কীভাবে লাগল আগুন? সবই খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্মীরা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর শুভময় বসু ও পুরসভা চেয়ারম্যান কৃষেন্দু নারায়ণ চৌধুরী আসেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.